ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি যাদের

#

স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩,  10:42 AM

news image

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এইডেন মার্করাম। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তিনি এই রেকর্ড গড়েন। এই দক্ষিণ আফ্রিকার ব্যাটার ৪৯ বলে পৌঁছে গেছেন সেঞ্চুরির মাইলফলকে। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করা হয়নি মার্করামের। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি। এর আগে, বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।  ও'ব্রায়েনের চেয়ে এক বল বেশি খেলে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ বলে ১০২ রান করেন এই অজি ব্যাটার। একই বিশ্বকাপে, একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। সেই ম্যাচেই দ্রুততম দেড়শ রানের (৬৪) রেকর্ড গড়েন তিনি। অপরাজিত থাকেন ৬৬ বলে ১৬২ রানে। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগান। ৭১ বলে ১৪৮ রানের ইনিংস খেলার পথে ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। যা এখনো ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম