ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০২৬,  5:03 PM

news image

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শূন্য হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে ট্রফি না জিতলেও দেশের মানুষের ভালোবাসা যে একটুও কমেনি, সেটিই আবারও দেখলেন লিওনেল মেসি।


ফাইনালের হতাশা কাটতে না কাটতেই নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সতীর্থদের সঙ্গে রাজধানী বুয়েনস এইরেসে না গিয়ে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে সরাসরি জন্মশহরে পৌঁছান তিনি। বিমানবন্দরে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের পাশাপাশি ছিলেন পরিবারের অন্য সদস্যরাও।


বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি লিখেছিলেন, এই কষ্টটা অনেক গভীর। এমন ক্ষত সারতে সময় লাগবে। তবুও আমি গর্বিত, কারণ এই দলটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে।


রোজারিওতে মেসির আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে জড়ো হন অসংখ্য সমর্থক। কারও হাতে ছিল আর্জেন্টিনার জার্সি, কারও হাতে প্ল্যাকার্ড। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “মেসি, তুমি আমাদের কিংবদন্তি। আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।”


তবে ভক্তদের ভালোবাসার জবাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। প্রাইভেট জেট থেকে নেমে সাদা রঙের একটি এসইউভিতে করে দ্রুত পরিবারের কাছে চলে যান তিনি। বাসায় তার জন্য অপেক্ষা করছিলেন বাবা হোর্হে মেসি, যিনি সম্প্রতি শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।


বিশ্বকাপের মঞ্চে শেষ পর্যন্ত শিরোপা না এলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। ৩৯ বছর বয়সেও পুরো টুর্নামেন্টে করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। গোলদাতার তালিকায় তিনি ছিলেন দ্বিতীয়, তার ওপরে ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার গোলসংখ্যা ১০।


মেসি কতদিন রোজারিওতে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের শুরুতে তিনি আবারও যোগ দিতে পারেন তার ক্লাব ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে।


বিশ্বকাপ ট্রফি এবার হাতছাড়া হয়েছে। কিন্তু আর্জেন্টাইনদের হৃদয়ে মেসির অবস্থান যে আগের মতোই অটুট, রোজারিওর বিমানবন্দরে জমায়েত হওয়া হাজারো মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রমাণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম