ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিশ্বকাপজয়ী কোচ কারস্টেনের অধীনে চলছে টাইগারদের অনুশীলন

#

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০২২,  12:23 PM

news image

দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। তবে এই অনুশীলন চলছে দুই জায়গায়, দুই ভাগে। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে ওয়ানডে দল অনুশীলন করছে জোহানেসবার্গে। অন্যদিকে টেস্ট খেলোয়াড়রা অনুশীলনে নেমেছেন কেপটাউনে, বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের অধীনে, তারই একাডেমিতে। সোমবার প্রথমবারের মতো কারস্টেনের ক্লাস পেয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলামরা। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৩০ মার্চ থেকে। তবে দুই ফরম্যাটের সব খেলোয়াড়ই আগেভাগে চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে যখন ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত থাকবে তামিম ইকবালের দল, তখন কেপটাউনে দশ দিনের অনুশীলন ক্যাম্প করবে মুমিনুল হকের টেস্ট দল। তবে পুরো দশ দিনই পাওয়া যাবে কারস্টেনকে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী তিন দিন বাংলাদেশ দলকে সময় দেবেন তিনি। এরপর বাকি সাত দিন তার একাডেমিতে জেমি সিডন্সের অধীনে অনুশীলন করবেন টেস্ট দলের খেলোয়াড়রা। ওয়ানডে দলে না থাকা টেস্ট স্কোয়াডে ছয় খেলোয়াড় হলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি ও কাজী নুরুল হাসান সোহান। এর বাইরে অনুশীলনের অংশ হিসেবে নেওয়া মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজাও আছেন কারস্টেনের একাডেমিতে।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম