ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  3:19 PM

news image

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের দিন, ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগ। বুধবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে এ কথা জানান, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি অভিযোগ করেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী কারণে নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চান? ওনারা বিশাল সমাবেশ করবেন, কেউ বলছে ১০ লাখ আবার কালকে একটা টেলিভিশনে দেখলাম ২৫ লাখ লোকের সমাগম করবে। নয়াপল্টনের সামনে কোনোরকমে ৫০ হাজার মানুষ ধরে। তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপির সাথে জঙ্গিদের সম্পর্ক রয়েছে। জঙ্গিদের বর্তমান কর্মকাণ্ড ও বিএনপির কর্মসূচি একই সূত্রে গাঁথা। তিনি আরও বলেন, তারা ওই হেফাজতে ইসলাম যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল, সে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা প্রয়োজনে গাড়ি ভাঙচুর, অগ্নিসন্ত্রাস সেগুলো করতে চায় এবং মানুষের সম্পত্তির ওপর হামলা করতে চায়। এগুলো করতে চায় দেশে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দেবে না। ১০ ডিসেম্বর আমাদের কর্মীরা, আমাদের নেতারা ওয়ার্ডে-ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট থাকবে কিনা, তা মালিক-শ্রমিকদের বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম