ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

বিলাসবহুল বাড়ি কিনলেন নয়নতারা!

#

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২১,  5:57 PM

news image

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে আলোচনায়। এখন ভক্ত ও দর্শক তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। গেল আগস্টে খবর বেরোয়, প্রেমিক পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে আংটিবদল করেছেন নয়নতারা। এবার ইন্ডিয়া টুডের খবর, এ যুগল চেন্নাইয়ের পো’স গার্ডেনে নতুন বিলাসবহুল বাড়ি কিনেছেন। বেশ চড়া দামে ওই বাড়ি কিনেছেন নয়নতারা। একই এলাকায় আরও একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন তিনি। যদিও এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রেমিক পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে নয়নতারা প্রেম করছেন প্রায় ছয় বছর। গেল জুনে বিগনেশ শিবন ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্ব রেখেছিলেন তাঁর ভক্তদের জন্য। সেখানে এক ভক্ত তাঁর কাছে জানতে চান, ‘আপনি নয়নতারা ম্যামকে বিয়ে করছেন না কেন? খুব করে অপেক্ষা করছি।’ ভক্তের এমন প্রশ্নে পরিচালক বিগনেশ শিবন উত্তর দিয়েছেন, ‘বিয়ের আয়োজন অনেক খরচের ব্যাপার। সুতরাং টাকা জমাচ্ছি আর করোনা চলে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’ বিভিন্ন খবরে প্রকাশ, এ যুগল একত্রবাস করছেন। সামাজিক পাতায় প্রকাশিত অনেক ছবিতে দেখা যায়, নয়নতারার হাতে সোনার আংটি। সেই আংটি কি তবে বাগদানের? এ প্রশ্ন অনুরাগীদের মনে ছিল আরও আগেই। এ নিয়ে অবশ্য এর আগে মুখ খোলেননি নয়নতারা। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, এই লেডি সুপারস্টার বিগনেশের সঙ্গে আংটিবদলের খবর নিশ্চিত করেছেন। ২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি। আগামীতে তাঁকে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম