ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিরোধ নিষ্পত্তিতে পাঁচ সিটি ভোটের ট্রাইব্যুনাল গঠন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৩,  11:05 AM

news image

পাঁচ পৌরসভা নির্বাচন উপলক্ষে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অসন্তুষ্ট প্রার্থীরা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। পাঁচ জেলার যুগ্ম জেলা ও দায়রা জজকে নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী যেকোনো প্রার্থী ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনের ১৮০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে। এ ছাড়া ট্রাইব্যুনালে বিচারে সন্তুষ্ট না হলে সংক্ষুব্ধ প্রার্থী ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আপিল ট্রাইব্যুনাল সেই আবেদনের ১৮০ দিনের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করবেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন কক্সবাজার সদর পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া, বগুড়ার তালোড়া পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভায় আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম