ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৬,  9:17 PM

news image

বিরোধী দলের সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে সংসদকে অবহিত করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি এ কথা জানান।

এর আগে রোববার (২৮ জুন) সংসদের অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়ায় বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করলে এলজিআরডি মন্ত্রী জানান, সোমবার তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন।

আজ সেই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সংসদকে অবহিত করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায়—সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে—প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়নে ব্যয় করা হবে।’

মির্জা ফখরুলের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি দীর্ঘদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিরোধী দলের সদস্য হিসেবেও সংসদে ছিলেন। কিন্তু তিনি এ ধরনের কোনো বরাদ্দ কখনও পাননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম