ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিরতি ভেঙে বড় পর্দায় পূর্ণিমা

#

বিনোদন প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  1:11 PM

news image

দীর্ঘদিন ধরেই বড় পর্দার আড়ালে দিলারা হানিফ পূর্ণিমা। তবে এবার বিরতি ভেঙে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। রোববার (১৬ অক্টোবর) থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। সিনেমার নাম ‘আহারে জীবন’। পরিচালনা করছেন ছটকু আহমেদ। সিনেমাটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। জানা গেছে, সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং হবে ঢাকার উত্তরার বিভিন্ন এলাকায়। শুটিং চলবে টানা কয়েকদিন। এ বিষয়ে পূর্ণিমা বলেন,

সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন নির্মাতা। তার নির্মিত সালমান শাহকে নিয়ে ‘সত্যের মৃত্যু নেই’ ও ‘বুকের ভেতর আগুন’ সিনেমা দুটি দর্শকপ্রিয়। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়। তিনি আরও বলেন, আমার বন্ধু ফেরদৌসও থাকছেন ‘আহারে জীবন’ সিনেমায়। ইতোমধ্যে সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম