ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বিরক্তিকর স্প্যাম মেসেজ আসা বন্ধ করা যাবে ফোন থেকেই

#

আইটি ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৪,  5:05 PM

news image

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে ফোনের সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে স্প্যাম কল এবং মেসেজ। দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে আছেন বা কোনো কাজে এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না। এসব বিরক্তিকর স্প্যাম কল ও মেসেজ আসা বন্ধ করতে পারবেন ফোন থেকেই। অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা। প্রথম এবং সর্বাধিক ব্যবহৃত উপায়গুলোর মধ্যে এটি একটি। যার সাহায্যে লাখ লাখ মানুষ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ার পরিষেবাগুলো থেকে কলগুলোকে ব্লক করে স্প্যাম কল থেকে নিজেকে বাঁচাচ্ছেন। স্প্যাম কল ব্লক করার জন্য কিছু সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কলগুলো ব্লক করা যেতে পারে। স্প্যাম কল ম্যানুয়ালি ব্লক করা। কেউ যদি স্প্যাম কলগুলো ব্লক করতে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান, তাহলে ম্যানুয়ালি স্প্যাম কল ব্লক করতে পারবেন। এজন্য প্রথম ধাপে, নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ডায়ালার খুলতে হবে এবং যে নম্বর থেকে স্প্যাম কল আসে, সেটিতে ক্লিক করতে হবে। ব্লক করার জন্য অ্যাড টু ব্ল্যাকলিস্ট নামের একটি বিকল্প পাওয়া যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিশ্চিতকরণের জন্য ক্লিক করতে হবে, ওকে। এছাড়া মেটার মালিকানাধীন সাইট হোয়াটসঅ্যাপ স্প্যাম কল থেকে মুক্তির উপায় এনেছে। ব্যবহারকারীদের জন্য সাইটটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। ফিচারে স্প্যাম এবং অবাঞ্ছিত কলটি ফোনে ‘সাইলেন্স’ মোডে ঢুকবে। আপনি সেই কলটি পরে নোটিফিকেশনে দেখতে পাবেন। ফিচারটির নাম রাখা হয়েছে ‘সাইলেন্স আননোন কলারস’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম