ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বিয়ে না মানায় বিষপানে নব-দম্পতির আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২৩,  11:54 AM

news image

৬ মাসের প্রেমের পর বিয়ে। তবে পরিবার এই বিয়ে না মানায় একসঙ্গে বিষপান করেছেন  ইমন (১৮) ও রুপা (১৫) নামে এক দম্পতি। এতে ইমন বেঁচে গেলেও মারা গেছেন রুপা। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ইমনকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়েছে। প্রেমিকার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুপা খাতুনের সঙ্গে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের ইমনের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

৬ মাস ধরে চলছিল হৃদয়ঘটিত সম্পর্ক। রোববার প্রেমিক ইমন গোপনে প্রেমিকা রুপার সঙ্গে দেখা করার পর বিয়েও করেন তারা। পরে ইমন বিয়ের বিষয়টি রুপার পরিবারে জানালে তারা ওই বিয়ে মেনে না নিলে অভিমানে দুজনই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা রুপার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক দিল শামিমা আফরোজ আরশি জানান, বিকেলে বিষপান করা অবস্থায় আশঙ্কাজনক দুজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু হয়। পরে ইমনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, আত্মহত্যার ঘটনায় কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম