ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিমানবন্দর সড়কে যানবাহনের দীর্ঘ সারি

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  10:52 AM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে যানবাহনের সারি খিলক্ষেত থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত ছাড়িয়ে যায়। দেখা গেছে, আবদুল্লাহপুরের দিকে যেতে চাওয়া গাড়িগুলো খিলক্ষেতের দীর্ঘ যানজটে আটকে আছে। এ ছাড়া অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীর দিকে আসা গাড়িগুলো এগোচ্ছে ধীরগতিতে। এ সময় গুরুত্বপূর্ণ বাস স্টপেজগুলোতে বহু মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। যানজটে আটকে থাকা বাসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। এক নারী বলেন, বনানী যেতে বাসের জন্য আধঘণ্টা ধরে অপেক্ষা করেছি। যে গাড়িগুলো আসছে সবগুলোতে ভিড়। বিশ্ব ইজতেমা উপলক্ষে মানুষ আসতে শুরু করায় রাস্তায় গাড়ির চাপ বাড়ছে বলে জানিয়েছেন বাসচালক রফিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম