ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বিমানবন্দর থেকে আটক সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  2:42 PM

news image

আলোচিত সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। এ সময় সঙ্গে তাদের কন্যাও ছিল বলে জানা গেছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা তাদের ইমিগ্রেশন সম্পন্ন করেছিলাম, কিন্তু মামলার আসামি হওয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের হেফাজতে দিয়েছি।’ জানা গেছে, তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। এর আগে, গত ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম