ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

#

বিনোদন প্রতিবেদক

১৮ মে, ২০২৫,  8:52 PM

news image

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রীকে আটক করা হয়। বর্তমানে বিমানবন্দরেই তার জিজ্ঞাসাবাদ চলছে।  শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে। এদিকে নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি হয়।  নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে জ্বিন ৩ সিনেমায়। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম