ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৫,  10:54 AM

news image

দীর্ঘ চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে বিমানবন্দর ও আশপাশের এলাকায়। এ অবস্থায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।  আজ সকালে এমন চিত্র দেখা গেছে। বিমানবন্দরের আশপাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র‍্যাব সদস্যদের।  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিমানবন্দর সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।প্রসঙ্গত, চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম