ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাইকোর্টে জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল দুই মামলায় জামিন পেলেন আইভী ব্যাটারিচালিত রিকশা গলার কাঁটা, দিনে গিলছে ৯০০ থেকে ১১০০ ওয়াটবিদ্যুৎ দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল ইরানি রিয়ালের রেকর্ড পতন, অতিষ্ট জনজীবন লিমনের মরদেহ দেশে ফিরবে ৪ মে ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন কানাডায় ফিফার বৈঠকে ইরানের কর্মকর্তাদের বাধা আবাসিক হোটেলে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিমানবন্দরে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২১,  10:56 AM

news image

সম্প্রতি গুলিস্তান, রামপুরা ও পান্থপথের পর এবার রাজধানী ঢাকার সড়কে আরও এক প্রাণ ঝরে পড়ল। শুক্রবার (৩ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ওই এলাকার সড়কে লরিচাপায় এক যুবক বয়সী মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের নাম মাহদী হাসান লিমন (২১)।

মুমূর্ষু অবস্থায় আহত লিমনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। পথে কাওলা পদ্মা ওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরিচাপা দিয়ে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। তিনি আরও জানান, মৃত যুবকের কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা হয়। মৃত যুবকের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমার পশ্চিম গ্রামে। তার বাবার নাম মোফজ্জল হোসেন। বর্তমানে লিমন যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকতেন। তবে পেশায় কি করতেন জানা যায়নি। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। লিমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম