ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

বিমানবন্দরে অজ্ঞান পার্টির এক সদস্য গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৩,  5:17 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মামুন (৩১) নামে এক অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৬ আগস্ট) রাতে বিমানবন্দরে যাত্রীবেশে ঘুরে বেড়ানো অবস্থায় মামুনকে আটক করা হয় বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, ৬ ও ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুটি অভিযোগ পাওয়া যায়। দুটি অভিযোগে একই ধরনের নমুনা লক্ষ করা যায়। ৫ আগস্ট দুবাই থেকে আসা অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। মামুন কৌশলে যাত্রীর গন্তব্য জেনে নেয়। এরপর নিজেও একই দিকে যাবে বলে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেয় অভিযুক্ত মামুন। পরে গাড়িতে আস্থা অর্জন করে যাত্রী অজিতকে জুস পান করান। এতে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হারিয়েছেন মালামাল। অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান, ৮ আগস্ট যাত্রী ইয়াসিন আরাফাত দোহা থেকে ঢাকা ফেরেন। এরপর একই কায়দায় তিনিও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। ১৩ আগস্ট তিনি অভিযোগ করেন এপিবিএনে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এপিবিএন। তদন্তে মো. মামুনকে অজ্ঞান পার্টির সদস্য হিসেবে শনাক্ত করে এপিবিএনের অপারেশন টিম। ১৬ আগস্ট রাত ১০টায় অভিযুক্ত মামুনকে আবারও যাত্রীবেশে বিমানবন্দরের ঘোরাঘুরি করতে দেখে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াউল হক জানান, আটক হওয়ার সময় মামুন নিজেকে যাত্রী দাবি করছিল। এ সময় যাত্রীর মতো ব্যাগ বহন করতে দেখা যায় তাকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করে মামুন। দুই যাত্রী অজিত ও ইয়াসিন আরাফাতকে সে নিজে অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়েছে বলেও স্বীকার করেছে। মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম