ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বিমানকে আয় বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২২,  2:08 PM

news image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে গণভবনে ‘হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’-শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক উপস্থাপনা অবলোকনকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ। হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’-শীর্ষক প্রকল্পের নির্মাণে সার্বিক কাজের ৩২ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এয়ারপোর্ট নির্মাণ প্রায় সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী বিমানবন্দর সম্প্রসারণে নির্মাণ কাজের গতি বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করতে বলেন। একই সঙ্গে তিনি সিকিউরিটি সার্ভিস বাড়াতে সংশ্লিষ্টদের ট্রেনিং বাড়ানোর নির্দেশনা দেন। পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের জন্য বলেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম