ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বিভিন্ন নৌ-রুটে আরও ১২ টি নতুন ফেরি যুক্ত হচ্ছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  1:05 PM

news image

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পরও বন্ধ হচ্ছে না শিমুলিয়া, মাঝিকান্দি নৌরুটে ফেরী চলাচল। দূরপাল্লার পণ্যবাহী যানবাহন ও যাত্রী পারাপারের চাহিদা বেশি থাকায় এ নৌরুটে স্বাভাবিক সময়ের মত চলাচল করবে ফেরিসহ সব ধরনের নৌযান। শনিবার (১১ জুন) সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের যেসব নৌরুটে ফেরি সার্ভিসের চাহিদা রয়েছে সেসব স্থানে দ্রুতই ফেরি সার্ভিস চালু করা হবে। এছাড়াও চলতি বছর বিভিন্ন নৌ-রুটে আরও ১২ টি নতুন ফেরি যুক্ত হচ্ছে বলে জানান তিনি।এর আগে সকালে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই আলম চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম