ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  1:23 PM

news image

অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন একদল কর্মচারী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কিছুসংখ্যক কর্মচারী মিছিল বের করেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা তাদের দাবির পক্ষে স্লোগান দেন। দাবিগুলোর মধ্যে আছে—কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ। নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন। ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, হালাহ উদ্দিন আহমেদ, মানজার হোসেন, আব্দুল কাদের, শহীদুল ইসলাম প্রমুখ। এর আগে গত জুনে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এরপর অধ্যাদেশটি সংশোধন করে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম