ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বিফ বল তৈরির রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

০৬ আগস্ট, ২০২২,  11:41 AM

news image

ঝটপট নাস্তা হিসেবে মজাদার একটি খাবার হতে পারে বিফ বল। শিশুর টিফিনে কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই বল। এটি পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ির সঙ্গেও খাওয়া যায়। সঠিক রেসিপি মেনে তৈরি করলে খেতে সবাই পছন্দ করবে। চলুন তবে জেনে নেওয়া যাক বিফ বল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাড় ছাড়া গরুর মাংস- ২ কাপ

পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

রসুন কুচি- ১ টেবিল চামচ

আদা বাটা- ১ টেবিল চামচ

মরিচ কুচি- ৪-৫টি

জিরা গুঁড়া- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

লেবুর রস- ২ চা চামচ

আলু- ১টি

পাউরুটি- ১টি

ব্রেডক্রাম্ব- আধা কাপ

তেল- পরিমাণমতো

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

মাংস ও আলু একসঙ্গে সেদ্ধ করে ভালো করে মাখিয়ে নিন। এবার তাতে বাকি সব মসলাজাতীয় উপকরণ দিয়ে দিন। মিশ্রণ নরম মনে হলে তাতে পাউরুটি টুকরা করে মিশিয়ে নিন। এবার মিশ্রণ থেকে গোল গোল বল তৈরি করে নিন। বলগুলো ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ডুবো তেলে বলগুলো লালচে করে ভেজে তুলুন। এবার পছন্দমতো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম