ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিপুল পরিমান বিদেশী মদসহ কুখ্যাত মাদক কারবারি ইমন র‍্যাবের হাতে গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৩,  11:59 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রবিবার ২৭ আগস্ট রাত সোয়া একটার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন লোক গাইবান্ধা জেলার সদর থানাধীন দক্ষিন গিদারী এলাকায় বিদেশী মদ বিক্রয় করার জন্য অবস্থান করতেছে । র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে একজন  কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি গাইবান্ধা জেলার সদর থানাধীন দক্ষিন গিদারী গ্রামের মোঃ মোফাজ্জল হোসেন এর ছেলে মোকছেদুর রহমান @ ইমন (৩৫)। এ সময় তার কাছ থেকে ১৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার  করেছে। সে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।  উল্লেখ্য যে, তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সাথে জরিত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে গাইবান্ধা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম