ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বিপিএল: সাকিব আল হাসানের অল-রাউন্ড নৈপুন্যে ফরচুন বরিশালের জয়

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  4:13 PM

news image

ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটার আগেও ৬ ম্যাচে ৪ হয়ে ৯ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দল। তাদের হারানোটা প্রতিপক্ষের জন্য বেশ কষ্টসাধ্যও বটে। তবে সাকিব আল হাসানের অল-রাউন্ড নৈপুন্যে আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল কুমিল্লা। ব্যাট হাতে পঞ্চাশ রানের ইনিংসের পর নেন ২টি উইকেটও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের প্রথম খেলায় টস হেরে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। ব্যাট করতে নেমে ওপেনার ক্রিস গেইল আজও নিলেন নিষ্প্রাণ। মাত্র ১০ (৮) রান করে সাজঘরে ফেরেন তানভিরের বলে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার মুনিম শাহারিয়ার খেলেন ঝোড়ো ইনিংস। নাজমুল হোসেন শান্ত ১ রান করে ফেরার পর মুনিম ২৫ বলে ৪টি চার ও ৩টি ছয়ে করেন ৪৫ রান। তৌহীদ হৃদয়কে নিয়ে সাকিব আল হাসান জুটি বাঁধেন ৬৭ (৫৫) রানের।

হৃদয় ধীরে ব্যাট করলেও সাকিব ছিলেন মারকাটারি। ৩৭ বলে ৪টি চার ও ২টি চয়ে ৫০ রান করে সাজঘরে ফেরেন কারিম জানাতের বলে ক্যাচ দিয়ে।  হৃদয়ের ব্যাটে আসে ৩৭ বলে ৩১ রান। ডোয়াইন ব্রাভো করেন ১০ (৬) রান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৫ রান তৈলে বরিশাল। কুমিল্লার হয়ে ২ উইকেট নেন তানভির ইসলাম। ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মঈন আলী ও কারিম জানাত। বরিশালের দেয়া লক্ষ্য টপকাতে নেমে দ্বিতীয় ওভারেই ইমরুল কায়েসকে (১) ফেরান সাকিব। আরেক ওপেনার লিটন দাসকেও ১৯ রানে ফেরান সাকিব। তিন নম্বর ব্যাটার মুমিনুল হক ৩ চারে ৩০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরার পর ভেঙে পড়ে কুমিল্লার ব্যাটিং লাইন-আপ। মঈন আলীকে ৬ রানে ফেরান শান্ত। জাহিদুল ১, সুনীল নারিন ৩ রানে ফেরার পর কারিম জানাত করেন ১৭ (১৩) রান। সুমন খান করেন ৮ রান। দশ নম্বরে ব্যাট করতে নামা তানভিরের ব্যাটে আসে ১৩ বলে ২০ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৩ রানে শেষ হয় কুমিল্লার ইনিংস। ৩২ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো ফরচুন বরিশাল। বরিশালের পক্ষে ৩ উইকেট নেন নাঈম হাসান, ২টি করে উইকেট নেন সাকিব ও ব্রাভো। ১টি উইকেট নেন শান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম