ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

বিপিএল: কাল থেকে গ্যালারিতে প্রবেশের অনুমতি পেয়েছে দর্শকরা

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:20 PM

news image

ছবি : সংগৃহীত

বিপিএলের লিগ পর্ব শেষ হয়ে গেছে। আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে প্লে-অফ রাউন্ড। আর তাতে গ্যালারিতে প্রবেশের অনুমতি পেয়েছে দর্শকরা। অর্থাৎ কাল থেকে গ্যালারিতে বসে বিপিএল উপভোগ করতে পারবে দর্শকরা। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দর্শক ছাড়াই বিপিএলের অষ্টম আসর মাঠে গড়িয়েছে। দর্শকশূন্য গ্যালারি নিয়েই শেষান্তে এসে পড়েছে বিপিএল। লিগ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে। সরকারের করোনা সংক্রান্ত বিধিনিষেধ এখনো দেশব্যাপী বহাল আছে। জানা গেছে, শতভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবে না।

কেবল ৩-৪ হাজার দর্শক করোনা প্রটোকল মেনে খেলা উপভোগ করতে পারবেন। তবে টিকিট বিক্রি করা হবে না। ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে দর্শকদের কাছে টিকিট পৌঁছে দেওয়া হবে। করোনার কারণে বিশৃঙ্খলা এড়াতেই এ সিদ্ধান্ত। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি আরও জানান, বিপিএলের বাকি অংশেও থাকছে না ডিআরএস। দেশে প্রযুক্তি এসেছে, কিন্তু পরিচালনা করার লোক নেই। তবে আসন্ন আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম