ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিপিএল ফাইনালের টিকিট বিক্রি শুরু আজ

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:30 AM

news image

আগামীকাল অনুষ্ঠিত হবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নবম আসরের ফাইনাল ম্যাচ। আর এ ম্যাচের টিকিট পাওয়া যাবে আজ থেকে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হবে। গতকাল মঙ্গলবার ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বের ম্যাচগুলোর তুলনায় ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়ানো হয়েছে। তবে এই দামে এর আগে দর্শকরা এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ১-এর খেলা দেখছিল। কিন্তু কোয়ালিফায়ার ২-ম্যাচের টিকিটের দাম একবারে কমিয়ে দেওয়া হয়।

বিসিবির তালিকা অনুসারে ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম পুনঃনির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। সর্বোচ্চ দাম ধার্য করা হয়েছে ২ হাজার টাকা (গ্র্যান্ড স্ট্যান্ড)। এছাড়া সব ক্যাটাগরির টিকিটের দাম বাড়ানো হয়েছে। উইকেট থেকে সোজা দুই প্রান্তের ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। শহিদ জুয়েল এবং শহিদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম ৮০০ টাকা করা হয়েছে। এদিকে ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪০০ টাকা করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা। আর ফাইনালের টিকিট সংগ্রহ করা যাবে সবসময়ের মতো মিরপুর স্টেডিয়ামের ১ নম্বর গেটসংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টার থেকে। জানা গেছে, ফাইনালে কনসার্টসহ থাকবে আরও নানা আয়োজন। আতশবাজি, ফায়ারওয়ার্কস ও লেজার বিম শোসহ থাকছে নানান ব্যবস্থা। সবকিছুই উপভোগ করা যাবে এ ফাইনালের টিকিট দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম