ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিপিএল দেখা যাবে যেসব বিদেশি চ্যানেলে

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৩,  2:54 PM

news image

শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। সাত দলের এই টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগটি সম্প্রচার হবে দেশি ও বিদেশের বেশ কিছু চ্যানেলে। ভারত, শ্রীলঙ্কা থেকে যুক্তরাষ্ট্র, কানাডার ভক্তরা দেখতে পারবেন ম্যাচ। ভারতে অনলাইন অ্যাপ ফ্যান জোনে দেখা যাবে বিপিএল। এছাড়া ডিসকভারি চ্যানেল আসরটি সম্প্রচার করবে। শ্রীলঙ্কায় ডারাজ স্টার প্লাস এবং ইউরো স্পোর্টস বিপিএল দেখাবে। নেপালে ইউরো স্পোর্টসে এবং টোয়েন্টি সেভেন্টথ স্পোর্টস ডটকম (27thsports.com) বিপিএল সম্প্রচার করবে। মালদ্বীপেও ওই দুই চ্যানেলে দেখা যাবে বিপিএল। এবারের বিপিএলে সবচেয়ে বেশি বিদেশি খেলোয়াড় আসছে পাকিস্তান থেকে। আসরটি পাকিস্তানের ভক্তদের কাছে বাড়তি গুরুত্ব পাবে। পাকিস্তানে খেলাটি সম্প্রচার করবে জিও টিভি ও পিটিভি স্পোর্টস। সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানে বিপিএল দেখা যাবে সিনেব্লিজ আইএম এইচডি’তে। আফ্রিকায় আইসিসি টিভিতে বিপিএল সম্প্রচার করা হবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ইএসপিএ টি-২০ আসরটি সম্প্রচার করবে। এছাড়া ক্রিকেটের উঠতি দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও হংকংয়ে আইসিসি টিভিতে দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর খ্যাত বিপিএল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম