ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

বিপিএলে ঢাকার দলের মালিকানা বদলে যাচ্ছে

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  5:44 PM

news image

বিপিএলে মালিকানা হারালেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি রুপা ফেব্রিকস ও মার্ন স্টিল। এদিকে আজই দুপুর ১২টায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফ্ট। এই মুহূর্তে মালিকানা হারানো ঢাকা ফ্রাঞ্চাইজির দায়িত্বে থাকবেন কারা! জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেরাই এখন ঢাকার দলটি সামলাতে পারে। সেখানে খেলতে পারেন ড্রাফটে এ ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল। ইতোমধ্যে দলটির সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত ২২ ডিসেম্বর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে রুপা ফেব্রিকস ও মার্ন স্টিলকে ঢাকার মালিকানাপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু শর্ত পূরণ না করায় মালিকানা বদলে ফেলছে বিসিবি। নির্ধারিত সময়ে পে-অর্ডার দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।  এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের কিছু শর্ত ছিল। সেসব পূরণ না করার কারণে আমরা তাদের সঙ্গে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছি।’এবারের বিপিএলে অংশ নেবে ৬ দল— বরিশাল (ফরচুন শুজ), চট্টগ্রাম (ডেল্টা স্পোর্টস), কুমিল্লা (কুমিল্লা লেজেন্ডস), খুলনা (মাইন্ড ট্রি) ও সিলেট (প্রগতি গ্রিন অটো রাইস মিলস)। বিপিএল প্লেয়ারস ড্রাফট আজ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। দেখা যাবে বিসিবির ফেসবুক

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম