ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিনিয়োগে বড় বাধা সরকারের এজেন্সিগুলোর ধীরগতি: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৬,  7:57 PM

news image

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনিয়োগে যে সমস্যা রয়েছে সেখানে বাধা সরকারের এজেন্সিগুলোর ধীরগতি। ফলে বিনিয়োগকারীরা হতাশ হয়ে যায়। আমলাতন্ত্রকে সঠিক পথে এনে বিনিয়োগবান্ধন পরিবেশ তৈরি করা সরকারের লক্ষ্য। বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কম্পাস আয়োজিত সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে যে পরিবর্তন এসেছে সেখানে রাজনৈতিক সমস্যা সব চলে গেছে বলা যাবে না, তবে অনেকটাই স্থিতিশীল আছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা। এটি আমরা সমাধান করতে চাই। সংলাপ শুরু হয়েছে যার মাধ্যমে সঠিক পথে এগিয়ে যাব। মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতে সবচেয়ে বড় সমস্যা। সংকট মোকাবিলায় চেষ্টা চলছে। সরকার জ্বালানি সাশ্রয়ে গ্যাস উত্তোলনে তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করবে। বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরালো করতে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম