ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা : ইসি

#

২৩ ডিসেম্বর, ২০২৩,  4:31 PM

news image

নির্বাচনী বিধি লঙ্ঘন কিংবা সহিংস ঘটনা ঘটালে সে যে-ই হোক না কেন কোনো ছাড় নয়। প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেন, এটুকু আমি ইঙ্গিত দিয়ে রাখলাম। বিস্তারিত পরে জানাব। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্তে কমিশন কার্পণ্য করবে না জানিয়ে তিনি বলেন, প্রার্থিতা বাতিল হবে। কারও না কারও প্রার্থিতা বাতিল হয়ে। যখন যেটা প্রয়োজন আমরা সেটাই করব। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাইকে একই চোখে দেখছি এবং মাঠে অত্যন্ত নিরপেক্ষ অবস্থা আছে। কারও মধ্যেই কোনো শঙ্কা কাজ করছে না। কোনো রকমের ভয়-ভীতি নেই। কারও প্রতি আনুকূল্যও নেই। আমরা চরম নিরপেক্ষতা দেখাতে বলেছি এবং কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তাদের বলা হয়েছে। ঠিক মতো না হলে কেউ রেহাই পাবে না। আইনি পদক্ষেপ নেওয়া হবে, বদলি করা হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং করে যাব। এত অ্যাকশন নেওয়ার পরও মাঠের পুলিশ কর্মকর্তারা কেন দায়িত্বে অবহেলা করে যাচ্ছেন জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীর উদ্দেশে বলেন, সকাল বেলা একজন মারা গেছেন। তার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায়, পথে তাকে আক্রমণ করা হয়েছে। তারা একই বংশের। তাদের পারস্পারিক আত্মীয়তা রয়েছে, তবে কিছু দিন আগে তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। সেটার কারণে হয়েছে নাকি একান্তই নির্বাচনী কারণে হয়েছে; এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমরা আরও কিছু তথ্য-উপাত্ত চেয়েছি। এখন নির্বাচনের সময়ে অনেকে কিন্তু ব্যক্তিগত পূর্ব শত্রুতাকেও এখানে নিয়ে আসছে। আমরা নিরপেক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করব। কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। কাজেই সেভাবে আমরা এটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দিয়েছি, যোগ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম