ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বিধবাকে নারীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২২,  10:33 AM

news image

বগুড়ার নন্দীগ্রামে এক বিধবা নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই নারীর সম্পর্কে জেঠাতো ভাসুর। রবিবার রাতে থানায় মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে (৬৩) গ্রেফতার করা হয়। সে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের কুন্দা পূর্বপাড়ার মৃত আব্দুর সোবাহান প্রামানিকের ছেলে। ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, কুন্দা গ্রামের ওই নারীর স্বামী ৭ বছর পূর্বে মারা গেছেন। দুই সন্তানের জননী বাড়িতে একা থাকার সুযোগে জেঠাতো ভাসুর আব্দুর রাজ্জাক ওই বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দিতো। গত ১৩ মে রাতে বিধবাকে ধর্ষণ করে ভাসুর রাজ্জাক। লজ্জায় কাউকে কিছু না বলায় সুযোগ পায় সে। আবার ২৫ জুন রাতে ফের বিধবা নারীকে ধর্ষণ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধবা নারীকে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে বিয়ের কথা বলে সময় পার করে রাজ্জাক। এই সুযোগে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীরা। জনপ্রতিনিধিদের পরামর্শে থানায় গিয়ে মামলা দায়ের করেন ওই নারী। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জনান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম