ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বিদ্যুৎ বিপর্যয়ের রাতে রাজধানীতে ২৪ ছিনতাইকারী আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২২,  2:33 PM

news image

রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে মঙ্গলবার (৪ অক্টোবর)। প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরেই ঢাকায় নেমে আসে অন্ধকার। আর এ সুযোগেই সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্র। খবর পেয়ে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ছিনতাইকারীকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মলম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—

মো. রাজন (২২), বিল্লাল হোসেন (১৯), হৃদয় হোসেন (১৯), মো. জসমত (১৫), এনামুল হক (২২), মো. রানা (২৮), মো. সুজন (২৬), মো. শাহীন (২৬), বিল্লাল হোসেন (২৫), মো. হৃদয় (১৯), মোবারক হোসেন (১৯), মো. জনি (৩০), আবু বক্কর সিদ্দিক (২৪), মিলন চন্দ্র মন্ডল (৩৮), মো. সুজন (২০), মো. রিপন (৪০), আমান হোসেন (২০), শরিফ উদ্দিন (২১), মো. রনি (২০), আরিফ হোসেন(২০), মো. ইদ্রিস (২৯), নুর উদ্দিন (৫৪), মো. সোহেল (১৯), মো. আলামিন (৩২)। এ বিষয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীতে বিদ্যুৎ না থাকার সুযোগে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়ে গেলে সাঁড়াশি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ছিনতাইকারী চক্রের ২৪ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ হতে সুইচ গিয়ার, এন্টিকাটার, ব্লেড, কাঁচি, চাকু, ক্ষুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে তাদের বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা ছিল জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিয়মিত ছিনতাই করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম