ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাদরাসার জন্য ৮ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২২,  11:30 AM

news image

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদরাসার জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো-

> শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা।

> সশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা-অনুষ্ঠান অনলাইনে-ভার্চুয়ালি করা।

> গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করা।

> এ (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা) বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর-দপ্তর-সংস্থা-শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানো।

> বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করা।

> দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

> পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সব দপ্তর-সংস্থা-শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা।

> জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে এ বিভাগে প্রেরণ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম