ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  11:46 AM

news image

রাজধানীর চকবাজারের হোসনী দালান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. ফাহাদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফুটপাতে চায়ের দোকানের কর্মচারী ছিল। রোববার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চায়ের দোকানের মালিক ইউসুফ বলেন, ফাহাদ আমার চায়ের দোকানে কাজ করত। সে আমার বাসাতেই থাকত। রাত সাড়ে ১০টার দিকে বাসার ছাদে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ফাহাদ নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভাওরকোট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশু ফাহাদের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার শরীরের কয়েক জায়গায় দগ্ধ হয়েছে। বিষয়টি চকবাজার থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম