ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বিদ্যুতের দাম এখন থেকে প্রতি মাসেই সমন্বয় করা হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৩,  3:04 PM

news image

সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজ চালানোর পরামর্শ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যুতের দাম এখন থেকে প্রতি মাসেই সমন্বয় করা হবে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিশ্ববাজারের সঙ্গে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেয়ার টার্গেট আছে।

আগামী দুমাসের মধ্যে ভোলার গ্যাস বরিশাল হয়ে খুলনা পৌঁছে দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি। নসরুল হামিদ বলেন, গ্যাসের দাম পুনর্মূল্যায়নের কোনো লিখিত দাবি এখনও কেউ করেননি। এদিকে প্রতি বছর সেচ মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি মাসে; আর তা চলে ৩১ মে পর্যন্ত। এ সময় বিদ্যুতের চাহিদা বাড়ে। গত সেচ মৌসুমে এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।  চলতি বছর সেচ মৌসুমে বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ১৬ হাজার মেগাওয়াট। চলতি সেচ মৌসুমে মোট সেচ সংযোগের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৪৫৬, যার জন্য লাগবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম