ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে নিলো কুয়েত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৪,  10:49 AM

news image

শ্রমিক সংকট দূরীকরণ ও শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগে সব বিধিনিষেধ তুলে দিলো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সম্প্রতি বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি রয়েছে, তাতে পরিবর্তন এনেছে দেশটি। এতে সব ধরনের বাধা কেটে যাওয়ায়, এখন থেকে সহজেই অন্যদেশ থেকে কুয়েতে যেতে পারবেন শ্রমিকরা। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং চলতি বছরের ১ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।  আগের নিয়ম অনুযায়ী, শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কুয়েতে কর্মরত বা অবস্থানরত শ্রমিকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হতো। তাছাড়া চাহিদার শুধু একটি নির্দিষ্ট অংশে নতুন বিদেশি শ্রমিক নেওয়া যেতো। আগের ওই নিয়মের কারণে দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। এমন পরিস্থিতিতে শ্রমব্যয় ও শ্রমিক সংকট কমাতে বিদেশি শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।  গত বছর বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্ট-টাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে দ্বিতীয় চাকরি করার ক্ষেত্রে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে। বর্তমানে পার্ট-টাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করার সুযোগ পান কর্মীরা। তবে দেশটির নির্মাণখাতে শ্রমিকসংকট থাকায় এই খাতের শ্রমিকদের একসঙ্গে দুটি চাকরি করার এই সুযোগ দেওয়া হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম