ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বিদায়ী ২ নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৪,  2:55 PM

news image

সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবন থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। তবে ইসি ভবনে থাকলেও সংবাদ সম্মেলনে বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন না। পদত্যাগ করে সবার আগেই ইসি ভবন ছেড়ে বের হয়ে যান কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে বের হয়ে যান মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর। তবে চুপিসারে ইসি ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন রাশিদা সুলতানা ও আনিছুর রহমান। এসময় বিক্ষুব্ধ জনতা দুজনের গাড়িতে জুতা নিক্ষেপ করে। একদলীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩, স্বতন্ত্র ৫৬, জাতীয় পার্টি ১১, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়। এই নির্বাচন মূলত একদলের মধ্যে হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম