ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ

বিদায়বেলায় যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৩,  3:17 PM

news image

মন্ত্রিপরিষদ বিভাগের বিদায়ী সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে-শুনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে।’ মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ কর্মদিবসে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন মো. মাহবুব হোসেন। এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ এ বছরের ৪ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা প্রাপ্য হবেন তিনি। ২০২২ সালের ১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কবির বিন আনোয়ার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম