ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিতর্কের মুখে ‘আদিপুরুষ’ নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

#

বিনোদন ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  10:46 AM

news image

ভিএফএক্স-বিতর্ক পিছু ছাড়েনি এখনও। জনরোষের মুখে পড়ে বাদ যেতে চলেছে রাবণের দাড়ি। শুধু তা-ই নয়, এবার মুখ খুললেন সীতাও। ফের চর্চায় বলিউডের সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তি পিছিয়ে গেছে ওম রাউত পরিচালিত এই ছবির। তবে আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভেড়িয়া’। তার আগে প্রচারে ব্যস্ত কৃতি শ্যানন মুখ খুললেন তার পরবর্তী ছবি ‘আদিপুরুষ’ নিয়ে। সাইফ আলি খানের ‘রাবণ-লুক’ যে ছবির মুক্তি পিছিয়ে দিয়েছে, সে ছবিরই সীতা চরিত্রে কৃতি। বললেন, “পরিচালক ওম রাউত যেমন বলেছেন, আমিও তা-ই বলব। ‘আদিপুরুষ’ নিয়ে আমরা সবাই গর্বিত। এই কাজ ইতিহাসের অংশ হয়ে থাকবে। সঠিকভাবে এর মূল্যায়ন হোক, এটাই চাইব।” ‘আদিপুরুষ’-এ রামচন্দ্রের ভূমিকায় প্রভাস। কৃতি শ্যানন সীতা। আর রাবণ সাইফ আলি খান, যার লুক নিয়েই সমালোচনার ঝড়। হিন্দু ব্রাহ্মণ এমন দেখতে কেন? চোখে নীল আইশ্যাডো, মাথায় খোঁচা খোঁচা চুল, গায়ে নীল বর্ম—

এ কি রামায়ণের সঙ্গে মেলে? তিনি বাবর কিংবা আলাউদ্দিন খিলজি হলেও হতে পারেন। কিন্তু রাবণ হিসেবে সাইফের সেই মোগলাই চেহারা মেনে নিতে নারাজ একাংশ। ছবি নিষিদ্ধ করার হুমকিও এসেছে বিভিন্ন মহল থেকে। জবাবে ওম বলেছিলেন, “আমাদের আজকের রাবণ শয়তানের প্রতিরূপ, সে নিষ্ঠুর। যে সীতাকে অপহরণ করেছে, তাকে এখনকার সময়ের উপযোগী একটা চেহারা দেওয়ার কথা ভেবেছি আমরা। এটা শুধু একটা ছবি বা প্রজেক্ট নয়, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ।” সম্প্রতি প্রচার অনুষ্ঠানে এসে কৃতি ওমের কথার রেশ ধরেই বললেন, “এটাই সুযোগ, বিশ্বের দরবারে নিজেদের ধর্মকে মেলে ধরা, ইতিহাসে জায়গা করে নেওয়া।” তবে সম্প্রতি আইনি জটিলতায় পড়ে নির্মাতারা না কি সাইফের দাড়ি বাদ দিতে চলেছেন, এমনটাই জানা গেছে। পুরোটাই করা হবে ভিএফএক্স-এর সাহায্যে। সূত্রের খবর, ছবি নিয়ে নির্মাতারা আশাবাদী। কিন্তু ভিএফএক্স-এর কাজ এখন তাদের নতুন করে করতে হচ্ছে। শুধু সাইফ নয়, ছবির আরও কিছু চরিত্রকে নতুন করে তৈরি করার কথা ভেবেছেন তারা। ফলে পোস্ট প্রডাকশনের খরচ আরও বেড়েছে। সূত্রের মতে, যাবতীয় ভুলভ্রান্তি সংশোধন করতে এখন প্রযোজনা সংস্থাকে খরচ করতে হবে ৩০ কোটি টাকা! ‘আদিপুরুষ’ এর মতো বড় বাজেটের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পিছনে অবশ্য অন্য কারণ দেখছেন নিন্দুকরা। সেই পরিস্থিতিতেও আশা রাখছেন অভিনেত্রী কৃতি। দেরিতে মুক্তি পেলেও এই ছবি ঐতিহাসিক হতে চলেছে বলে তারও বিশ্বাস। কথা ছিল, ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। তার বদলে নির্মাতাদের ঘোষণা, ছবি মুক্তির দিন ১৬ জুন, ২০২৩ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম