ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৫,  10:48 AM

news image

রাজধানীর বিজয়সরণি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এমদাদুল হক কাজল (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত কাজলের ছোট ভাই জয় জানান, তাদের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠি গ্রামে। বর্তমানে তারা মিরপুর ছয় নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে থাকেন। তিনি জানান, রাতে তিনি জানতে পারেন মিরপুর থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন তার ভাই কাজল। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন কাজল। পরে কাজলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকও আহত হয়েছেন। তার হা ও পা ভেঙে গেছে। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তার নাম জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম