ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ দোকানপাট ও শপিংমল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর : চিফ প্রসিকিউটর

বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী

#

২২ ডিসেম্বর, ২০২৫,  3:45 PM

news image

মাসুদ রেজা ফয়সালঃ মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় বামনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পলাশ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব, বামনা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু, সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহেল খান, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের বামনা শাখার যুব আন্দোলনের সভাপতি মোঃ সোহাগ হোসেন এবং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম