ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বিজ্ঞাপনে আড়াই কোটি, সিনেমায় যত টাকা নেন আলিয়া

#

বিনোদন ডেস্ক

০৯ মে, ২০২৩,  5:39 PM

news image

বলিউড তারকাদের গতিবিধির উপর ভক্তদের চুলচেরা বিশ্লেষণ থাকে। সেখানে আলোচনায় শীর্ষে থাকেন আলিয়া ভাট। শুধু তাই নয়, এ বিশ্লেষণে স্থান পায় কার কত টাকা আয়। সেটা কিভাবে করেন, এমনকি কেমন পারিশ্রমিক নেন। একটি সমীক্ষায় উঠে এসেছে, আলিয়া প্রতি বছর প্রায় ৬০ কোটি টাকা উপার্জন করেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৯৯ কোটি টাকা! ছবিপ্রতি তার পারিশ্রমিকও চমকে দিতে পারে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভট্টের কন্যা। ওই ছবির জন্য আলিয়া নাকি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এখন ছবি বুঝে আলিয়া তার পারিশ্রমিক চূড়ান্ত করেন। বর্তমানে প্রতি সিনেমায় ১০ কোটি টাকা, বিজ্ঞাপনে আড়াই কোটি টাকা নেন আলিয়া।

‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছিলেন ২০ কোটি টাকা।  আবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল ১০ থেকে ১২ কোটি টাকার মধ্যে। ডিজিটাল যুগে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বহু জিনিসের বিজ্ঞাপন করে থাকেন। সেখানে নিজেদের পাতায় ওই প্রোডাক্টের ছবি বা ভিডিও পোস্ট করেন। কিন্তু সবটাই হয় পারিশ্রমিকের বিনিময়ে। ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্ট পিছু ৮৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন রণবীর কাপুর ঘরনি। আলাদা বিজ্ঞাপনী ছবির জন্য এই পারিশ্রমিক আরও বাড়ে। বর্তমানে বিজ্ঞাপনে আলিয়ার পারিশ্রমিক দেড় থেকে আড়াই কোটি টাকা। বলিউড তারকা মানেই তাদের বাড়ি এবং গাড়ি সাধারণ মানুষের থেকে আলাদা। মুম্বাইয়ের পাশাপাশি লন্ডনেও আলিয়ার নিজস্ব বাড়ি রয়েছে। এই সম্পত্তির মোট বাজারদর ৮২ কোটি টাকা। মুম্বাইয়ে আলিয়ার দুটো ফ্ল্যাটের দাম যথাক্রমে ১৩ কোটি এবং ৩২ কোটি টাকা। অন্যদিকে আলিয়ার লন্ডনের বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি টাকা।এ ছাড়াও আলিয়ার বিএমডব্লিউ, দুটো অডি এবং রেঞ্জ রোভার— মোট ৪টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলি কিনতে আলিয়া খরচ করেছেন প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম