ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিজয় দিবস উপলক্ষে আবারও টিকা ক্যাম্পেইন

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২২,  2:40 PM

news image

৫১তম বিজয় দিবস উপলক্ষে ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনা টিকার ‍বিশেষ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, সামনে বিজয় দিবস আসছে, এই উপলক্ষে করোনার টিকার ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি। এটি ১ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত। মন্ত্রী বলেন, বিশেষ এই টিকা ক্যাম্পেইনে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত ১৪ কোটি ৬৯ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দিয়েছি। ১২ কোটিরও বেশি দ্বিতীয় ডোজ দিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম