ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন দীপিকা

#

বিনোদন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  3:21 PM

news image

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি বলা হয় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে। ছয় বছর প্রেম করার পর রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। তবে কিছুদিন ধরে বলিপাড়ায় কান পাতলে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদ হতে চলেছে এরকম গুঞ্জনই শোনা যাচ্ছে। কিন্তু সত্যিই কি ফাটল ধরেছে তাদের সম্পর্কে? সম্প্রতি সেই বিষয়ে ইতি টানতে মাঠে নামলেন দীপিকা। বিচ্ছেদের গুঞ্জনে সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা যে ভালো আছেন, তা আকারে-ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিলেন দীপিকা। তিনি বলেন, এক সপ্তাহের জন্য একটি মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিল আমার স্বামী। সদ্য বাড়ি ফিরেছে। আমাকে দেখে সে খুশি। নায়িকার এমন মন্তব্যেই সকলে বুঝতে পেরেছেন, এই তারকা দম্পতির সম্পর্ক এখনও অটুট। দীপিকা-রণবীরের পরিচয় হয় সঞ্জয় লীলা ভনশালীর ‘রাম-লীলা’র সেটা। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন এ তারকা জুটি। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এ আরও একবার জুটি বেঁধেছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার। ‘ফাইটার’-এ হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম