ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

বিচার না হওয়া পর্যন্ত জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৩,  1:06 PM

news image

বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দোষী বলা যাবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে। প্রচলিত আইন ও বিধান অনুযায়ী বিচার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।’ আজ রোববার (১১ জুন) ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এলআরএফ সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ভূঁঞা। এ সময় আইনমন্ত্রী সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জামায়াতে ইসলামীকে দীর্ঘ ১০ বছর পর সমাবেশের অনুমতি দেওয়া কতটা আইনসঙ্গত হয়েছে, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আইন সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিচার নিষ্পত্তি হয়নি। এমন অবস্থায় জামায়াতকে সভা-সমাবেশের অনুমতি দেওয়াটা আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়।’ উগান্ডা ও নাইজেরিয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন সরকারের নতুন ভিসা নীতি ঘোষণায় জাতিকে বিব্রত ও হেয় করেছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি একজন নাগরিক হিসেবে আমাদের কারও জন্যই মর্যাদার নয়। এ নীতি আমাকে হেয় করেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম