ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  11:03 AM

news image

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কোর্ট বসবে না। রোববার সকালে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবীদের মতামত নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সিদ্ধান্তের কথা জানান। সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট দুই বিভাগের বিচারকাজ আজ বন্ধ থাকছে। সকারে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আপিল বিভাগকে বিচারকাজ বন্ধ রাখার কথা বলেন। তিনি জানান,

কোনো সিটিং জাজ মারা গেলে তার সম্মানে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রাখা সুপ্রিমকোর্টের দীর্ঘদিনের রেওয়াজ। এ সময় অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সমর্থন করে বিচারপতি নাজমুল আহসানের প্রতি সম্মান জানিয়ে বিচারকাজ বন্ধ রাখার আবেদন করেন সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর পর প্রধান বিচারপতি ভার্চুয়াল আদালতে সংযুক্ত থাকা জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মনসুরুল হক চৌধুরী, আজমালুল হোসেন কিউসি, এসএম শাহজাহান, এএম মাহবুব উদ্দিন খোকনসহ সবার মতামত নেন। সব সিনিয়র আইনজীবীরা বিচারপতি নাজমুল আহসানের প্রতি সম্মান জানিয়ে আজ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখার পক্ষে মতামত ব্যক্ত করেন। পরে প্রধান বিচারপতি বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেন। গত শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহসান মারা যান।  তিনি শপথ নেওয়ার আগেই মারা গেলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম