ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে রিভিউ আবেদনের আদেশ স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৫,  11:53 AM

news image

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা অনুমোদন ও গ্রহণের বিষয়ে ২০১৮ সালে আপিল বিভাগের দেওয়া আদেশ স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এ বিষয়ে আপিলেরও অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২৯ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম এমদাদুল হক ও ফারাহ মাহবুব। আদালতের এ আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলমান রিটের শুনানি নিষ্পত্তির আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘বিচার বিভাগকে ব্যবহার করে তৎকালীন সরকার এই শৃঙ্খলা বিধি গ্রহণ করেছিল, যা নজিরবিহীন। তাই আদালতের অনুমতি নিয়ে রিভিউ আবেদন করা হয়।’ রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে, গত ২৬ জুন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট গ্রহণের আদেশ দিয়েছিল। আজ সেই আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শেষে তা স্থগিত করা হলো। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর ‘মাসদার হোসেন’ মামলার রায়ে নিম্ন আদালতের বিচারকদের স্বাধীনতা ও পৃথকীকরণের বিষয়ে ১২ দফা নির্দেশনা দিয়েছিলেন আপিল বিভাগ। এর মধ্যে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করা, জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন, বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলাসহ অন্যান্য বিষয়ে আলাদা বিধিমালা প্রণয়নের কথা ছিল। ২০০৫ সালে ওই রায় বহাল রাখে আপিল বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম