ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিক্ষোভে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪,  3:22 PM

news image

ভারতের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক নাবালিকা। রোববার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে একটি পাবলিক বাসে করে ভুক্তভোগী নাবালিকা উত্তরাখণ্ডের মোরাদাবাদ থেকে রাজধানী দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় পাঞ্জাবের মেয়েটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্ষণের চারদিন পর গত শনিবার (১৭ আগস্ট) একটি মামলা নথিবদ্ধ করে তদন্তও শুরু করেছে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে তারা। প্রসঙ্গত, গত ৮ আগস্ট আরজি কর হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। পরের দিন রাতে তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। গত ১৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছেন। ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। একটানা কর্মবিরতি জারি রেখেছেন রাজ্যের একাধিক হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। দিল্লিসহ ভারতের নানা প্রান্তের চিকিৎসকরাও প্রতিবাদে অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম