ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বিক্ষোভকালে নিরাপত্তা সদস্য হত্যার দায়ে ২ ইরানির মৃত্যুদণ্ড কার্যকর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৩,  3:55 PM

news image

নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভে আধাসামরিক বাহিনীর সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর: বিবিসি’র। সর্বশেষ এ মৃত্যুদণ্ড কার্যকর করায় দেশব্যাপী বিক্ষোভের কারণে এ পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সংখ্যা দ্বিগুণ হলো। ডিসেম্বরে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানের বার্তা সংস্থা মিজান অনলাইন তাদের প্রতিবেদনে বলেছে, ‘রুহুল্লাহ আজমিয়ানের শাহাদাতের জন্য অভিযুক্ত প্রধান অপরাধী মুহাম্মদ মাহদি কারামি এবং সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে।’ ৩ নভেম্বর আজমিয়ানকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে আদালত ১ ডিসেম্বরের শুরুতে দুজনকে মৃত্যুদন্ডের রায় দেয় এবং মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদন্ড বহাল রাখে। নিহত আজমিয়ান বাসিজ মিলিশিয়ার সদস্য ছিলেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের সঙ্গে যুক্ত ছিলেন। তেহরানের পশ্চিমে কারাজে তিনি মারা যান। সরকারি তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থা এএফপির গণনা অনুসারে, মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভের শুরু থেকে আদালত ১৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর মধ্যে, চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম