ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  11:18 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় রাজধানীর শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক শেরাটন) বল রুমে নির্বাচনত্তোর সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যানের মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার জানান, শনিবারের সংবাদ সম্মেলনে সদ‍্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর দেশী-বিদেশী গণমাধ‍্যমকর্মীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি সংসদের দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার অপেক্ষায় আছে। নির্বাচনে বিএনপি মোট ২ শত ৯টি আসনে বিজয়ী হয়েছে। একক সরকার গঠনের জন্য প্রয়োজন হয় মোট ১৫১ জন সংসদ সদস্য। দুয়েকদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রীপরিষদ গঠন ও সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম