ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বিকেলের নাস্তায় সুস্বাদু চকো চিপস কুকিজ

#

লাইফস্টাইল ডেস্ক

৩০ জুলাই, ২০২৪,  1:18 PM

news image

বিকেলের নাস্তায় পরিবারের সামনে কি উপস্থাপন করা যায়, তা নিয়ে গৃহিণীদের চিন্তার অন্ত নেই। সুস্বাদু এবং ঝটপট এই দুয়ের মিশেলেই তৈরি করতে হয় যা তৈরি করার। তবে আজকের লাইফস্টাইলে সুস্থ থাকার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাবারের। আর এ দুশ্চিন্তার অবসান ঘটাতে তৈরি করতে পারেন চকো চিপস কুকিজ। বাড়িতেই ঘরোয়া কিছু উপাদান ও কম সময়ে নিজের হাতেই বানিয়ে ফেলুন চকো চিপস কুকিজ। স্বাস্থ্য ও পছন্দ- দুটোই বজায় রাখুন সমান তালে। চায়ের সঙ্গে হোক বা মিড নাইট ক্রেভিংস, প্রায় যেকোনো সময়েই দু-তিনটা চকো চিপস দেওয়া কুকিজ খেয়ে ফেলাই যায়। চলুন, জেনে নেওয়া যাক তৈরির পদ্ধতি।

জেনে নিন রেসিপি—

উপাদান: আধা কাপ ঘি, আধা কাপ গুড় বা কোকোনাট সুগার, ১ টেবল চামচ ভ্যানিলা এসেন্স, ১ কাপ ওটসের আটা, আধা টেবল চামচ বেকিং সোডা, ১ চামচ কর্ন ফ্লাওয়ার, আধা কাপ দুধ, আধা কাপ কোকো পাউডার, ১ কাপ চকোলেট কুকিজ ও এক চিমটে লবণ লাগবে বানাতে।

প্রথম ধাপ: প্রথমেই ভালো করে ঘি ও গুড় বা কোকোনাট সুগারটি মিশিয়ে ফেটাতে থাকুন। আপনার কুকিজ খেতে কতটা ভালো হবে তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এই ধাপেই। তাই মিশ্রণটি মসৃন ও ফ্লাপি না হয়ে ওঠা পর্যন্ত মিক্স করতে থাকুন।

দ্বিতীয় ধাপ: এবারে মিশ্রণটিতে ভ্যানিলা এসেন্স মিশিয়ে ফের একবার মিশিয়ে নিন। এবারে ধীরে ধীরে বাকি উপাদান যেমন আটা, কর্ন ফ্লাওয়ার, বেকিং সোডা ও কোকো পাউডার মিশিয়ে কুকিজের ময়ামটি তৈরি করুন। এবারে মিশ্রণটি ভালো করে মেখে নিন।

তৃতীয় ধাপ: এবারে ধীরে ধীরে দুধ মিশিয়ে ফের একবার মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে সেট হতে দিন। এই ফাঁকে আপনার ওভেন ১৮০ ড্রিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে রাখুন।

চতুর্থ ধাপ: এবারে একটি বেকিং ট্রে-তে বেকিং শিটের ওপরে ওই ময়ামটি ফ্রিজ থেকে বের করে ছোট ছোট চ্যাপটা বলের আকারে সাজিয়ে উপর থেকে ইচ্ছেমতো চকো চিপস ছড়িয়ে দিন।

পরিবেশন: এবারে বেকিং ট্রে ওভেনে ঢুকিয়ে ১২ থেকে ১৫ মিনিট কুকিজগুলো বেক হতে দিন। তারপরে বের করে ওপর থেকে সামান্য সি সল্ট ছড়িয়ে পরিবেশন করুন বাড়িতে বানানো হেলদি চকো চিপস কুকিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম