ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৫,  12:15 PM

news image

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে তারা।  এদিন ঢাকায় থেকে ১৬ এপ্রিল সিলেট যাবে সফরকারীরা। সেদিন থেকেই শুরু হবে মাঠের অনুশীলন। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ৪ দিন সময় পাবে জিম্বাবুয়ে।  ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট।  সেখান থেকে চট্টগ্রামের বিমান ধরবে দু'দল। সাগরীকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল।  চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড

ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কুরান, ট্রেভর গ্যান্ডু, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম